মুঠোফোনে বিয়ে, দেশে ফিরে প্রবাসী জানলেন স্ত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

২২ মার্চ ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১২ PM
১৫ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার

১৫ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার © প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, প্রায় এক বছর আগে ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে মুঠোফোনে ভিডিও কলে চৌদ্দগ্রামের এক প্রবাসী যুবকের বিয়ে হয়। বিয়ের পর ওই কিশোরী গৃহবধূ তার শ্বশুরবাড়িতে থাকত। মাস দেড়েক আগে প্রবাস থেকে দেশে ফেরেন স্বামী। সম্প্রতি স্ত্রী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক দেখাতে গিয়ে জানতে পারেন, স্ত্রী কয়েক মাসের অন্তঃসত্ত্বা। পরে এ ঘটনায় আজ সকালে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা করে ওই গৃহবধূ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, মেয়েটি বাল্যবিবাহের শিকার হয়েছিল। মেয়েটি নিজেই বাদী হয়ে আজ শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, মেডিকেল পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, প্রায় এক বছর আগে অভিযুক্ত ব্যক্তির ওমানপ্রবাসী ছেলের সঙ্গে মুঠোফোনে বাদীর বিয়ে হয়। বিয়ের পর সে স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়িতে থাকত। এর মধ্যে তার প্রতি খারাপ দৃষ্টি পড়ে শ্বশুরের। বিভিন্ন সময় পুত্রবধূকে প্রসাধনী, খাবার ও মূল্যবান জিনিস উপহার দিতেন তিনি। এমনকি সোনার গয়নাসহ জমি লিখে দেওয়ার প্রলোভন দেখাতেন। গত বছরের ১৮ আগস্ট তার শাশুড়ি বাবার বাড়িতে গেলে এ সুযোগে ভোরবেলা ঘুমিয়ে থাকা অবস্থায় পুত্রবধূকে ধর্ষণ করেন শ্বশুর। এরপর ধর্ষণের ঘটনাটি প্রকাশ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তিনি।

এজাহারে আরও বলা হয়, তিন মাস আগে দেশে আসেন তার প্রবাসী স্বামী। দেড় মাস আগে সে শারীরিক অসুস্থতা বোধ করে। তখন বুঝতে পারে, সে অন্তঃসত্ত্বা। সর্বশেষ ১৮ মার্চ স্বামীকে নিয়ে সে একটি প্রাইভেট ক্লিনিকে গিয়ে জানতে পারে, সে কয়েক মাসের অন্তঃসত্ত্বা।

 

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence