হিযবুত তাহ্‌রীরের সাইবার বিশেষজ্ঞ সদস্য গ্রেপ্তার

২২ মার্চ ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১২ PM
গ্রেপ্তারকৃত আবদুল্লাহ আল ফাইয়াজ

গ্রেপ্তারকৃত আবদুল্লাহ আল ফাইয়াজ © সংগৃহীত

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আবদুল্লাহ আল ফাইয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।

তিনি বলেন, গ্রেপ্তার ফাইয়াজ হিযবুত তাহ্‌রীরের সদস্য। গোপনে খবর পেয়ে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে পড়াশোনা করেন। এর আগে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। 

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬