পিরোজপুরে মডেল মসজিদে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার

২২ মার্চ ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৩ PM
সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানি

সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানি © সংগৃহীত

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ (২২ মার্চ) দুপুর ২টার দিকে পিরোজপুর সদর থানা পুলিশ তাকে কাপুড়িয়া পট্টি এলাকা থেকে গ্রেপ্তার করে।

জানা গেছে, শুক্রবার দুপুরে মুসাব্বির মাহমুদ সানির নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল পিরোজপুর পৌরসভার কাছে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, তারা কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর করে, অফিস কক্ষে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে ফেলে।

ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শহিদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, সানি এর আগে সংশ্লিষ্টদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

এদিকে, পিরোজপুর ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাহরিয়ার আমিন সাগর দাবি করেছেন, ‘মুসাব্বির সানি কখনোই পিরোজপুরের সমন্বয়ক ছিলেন না। তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। তিনি মডেল মসজিদ ও টোল প্লাজায় গিয়েছিলেন, যা সিসিটিভি ফুটেজেও দেখা গেছে।’

অন্যদিকে, ছাত্র আন্দোলনের নেতা মুঈন উদ্দিন বলেন, ‘সানি মডেল মসজিদে বাধা দিয়ে ৫ লাখ টাকা নিয়ে গেছে এবং টোলে আগুন দিয়ে সেখানে তার অনুসারীদের বসিয়েছে।’

ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসমা মিতু তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, ‘মুসাব্বির সানি সাধারণ ছাত্রদের নাম ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। নাগরিক কমিটির নাম ব্যবহার করে তিনি বিভিন্ন নেতাদের কাছ থেকে টাকা নিয়ে পিরোজপুরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। তার সঙ্গে সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নেই।’

অভিযুক্ত সানি দাবি করেন, ‘অবৈধভাবে মডেল মসজিদের কাজ চলছিল। এজন্য বিক্ষুব্ধ ছাত্র জনতার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বের করা মিছিল থেকে হামলা করেছে। এর সাথে তার কোন সম্পৃক্ততা নেই। এছাড়া চাঁদার দাবির অভিযোগটিও অস্বীকার করেছে সে।’

পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সোবাহান বলেন, ‘সানি সহ তার আরও কিছু লোকজন গতকাল পিরোজপুরের মডেল মসজিদে গিয়ে  চাঁদা চেয়েছে এবং সেখান ভাঙচুরসহ টাকাও নিয়েছে এ সংক্রান্ত একটি মামলা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে তাকে গ্রেফতার করা হয়েছে।’

ট্যাগ: আটক
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬