নেত্রকোনায় মাইক্রোবাস চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

২২ মার্চ ২০২৫, ০৮:৪১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৫ PM
মদন থানা

মদন থানা © সংগৃহীত

নেত্রকোনার মদনে মাইক্রোবাসের চাপায় তাবাসসুম (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিহত তাবাসসুম মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আলী হোসেনের মেয়ে।

এর আগে একই দিন বিকাল ৩টার দিকে জাহাঙ্গীরপুর ব্রাক অফিসের সামনে মদন-নেত্রকোনা সড়কের একটি মাইক্রোবাস চাপায় গুরুতর আহত হয় সে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাদ্রাসা শিক্ষার্থী তাবাসসুম জাহাঙ্গীরপুর ব্রাক অফিস সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এ সময় মদন থেকে নেত্রকোনায় যাওয়ার পথে শিশুটিকে চাপা দিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত শিশুর প্রতিবেশী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম বলেন, তাবাসসুম নামের শিশুটি বিকেলে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সে রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে মারা যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। এ ব্যাপারে কোন অভিযোগও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তাভাবনা চলছে: শিক্ষাম…
  • ৩১ মার্চ ২০২৬
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence