বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রসহ সীমান্তে সোমালিয়ান নাগরিক আটক

২২ মার্চ ২০২৫, ০৭:২৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৬ PM
আবদিওয়ালি মোহাম্মদ আলী

আবদিওয়ালি মোহাম্মদ আলী © সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আবদিওয়ালি মোহাম্মদ আলী (২৪) নামে এক সোমালিয়ান নাগরিককে আটক করা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি।

বিজিবি জানায়, রাত ৩টার দিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। ভিসাছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তাকে ফরেইন আইন ১৯৪৬-এর ৩ (২)(খ)/১৩/১৪ ধারায় জব্দকৃত মালামালসহ পরশুরাম মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। 

আটক ব্যক্তির সঙ্গে পাওয়া পাসপোর্টের তথ্যমতে, ২০২১ সালের অক্টোবর মাস থেকে ২০২২ সালের ২৪ জুলাই পর্যন্ত তার বাংলাদেশি ভিসা ছিল। এ ছাড়া তার কাছ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে। যেখানে তার পরিচয় বিবিএ ৬০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক সোমালিয়ান নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে আটক ২
  • ০২ জুলাই ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্র…
  • ০২ জুলাই ২০২৬
সিসিটিভিতে ধরা, জামালপুরে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে এসে বহিষ…
  • ০২ জুলাই ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ…
  • ০২ জুলাই ২০২৬
কেউ বলছেন ‘সহজ’, কারও মন্তব্য ‘ট্রিকি’— কেমন হলো এইচএসসির ব…
  • ০২ জুলাই ২০২৬
পূর্বধলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ
  • ০২ জুলাই ২০২৬