রেলের অনলাইন টিকিটে কালোবাজারি বিরোধী অভিযান, গ্রেপ্তার ১

২১ মার্চ ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩১ PM
গ্রেপ্তার মো. রাকিব মিয়া

গ্রেপ্তার মো. রাকিব মিয়া © টিডিসি ফটো

কমলাপুর রেলওয়ে স্টেশনে অনলাইন টিকিটে কালোবাজারি বিরোধী অভিযান চালিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ কর্তৃক। অভিযানে পেশাদার কালোবাজারি মো. রাকিব মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল ৬.৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

জানা যায়, ঢাকা-টু কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের এগারো সিন্ধু গোধূলি/প্রভাতী/কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১ টি আসনের টিকিট ও ০১ টি স্মার্ট মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয় রাকিবকে। এসব টিকিট সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক পেজে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করে সে। 

সে ১৮০ টাকার টিকিট ৪৫০/৫০০ টাকায় বিক্রি করে বলে স্বীকার করেছে। জিজ্ঞাসা বাদে আরো জানা যায়, সে তার নিজের ও পরিচিত ৪ জনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে মোট ৫টি রেলওয়ে সেবা অ্যাপস খোলে নিয়মিত ঢাকা টু কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন হতে সংগ্রহ করে থাকেন।

এরপর এ টিকিটগুলো ‘কিশোরগঞ্জ ট্রেন টিকিট বাই, সেল এন্ড এক্সচেঞ্জ’ নামক ফেসবুক পেইজ এর মাধ্যমে আগ্রহী যাত্রীদের নিকট টিকিট বিক্রয় করে বিকাশ/ নগদের মাধ্যমে টাকা সংগ্রহ করেন। এরপর গ্রাহকের মোবাইলে টিকিটের পিডিএফ কপি পাঠিয়ে দেন।  

উল্লেখ্য, গ্রেফতার আসামি ঈদ পরবর্তী কিশোরগঞ্জ টু ঢাকা রুটের অনলাইনভিত্তিক টিকিট কালোবাজারির প্রস্তুতিসহ ফেসবুকে প্রচারণা চালাচ্ছিল। তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। 

 

অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে নেই রাবি, নেপথ…
  • ২৪ জুন ২০২৬
শুভ জন্মদিন মেসি, রোজারিও থেকে বিশ্বজয়
  • ২৪ জুন ২০২৬
ভোরে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন
  • ২৪ জুন ২০২৬
নকআউটের সমীকরণে নেইমারকে নিয়ে সতর্ক আনচেলত্তি
  • ২৪ জুন ২০২৬
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ জুলাই পর্য…
  • ২৪ জুন ২০২৬