কবরস্থানের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

২১ মার্চ ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
বড়াইগ্রাম থানা, নাটোর

বড়াইগ্রাম থানা, নাটোর © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে  উপজেলার আহমেদপুর নওপাড়া এলাকায়র এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন,  জাহাঙ্গীর আলম (৪৫), আরিফুল ইসলাম (৩৮) ও বাবু মিয়া (৪৫)। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানা পুলিশের পরিদর্শক তদন্ত (ভারপ্রাপ্ত ওসি) 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত কবরস্থানের জমি নিয়ে বিএনপি নেতা গনি মিয়া ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। শুক্রবার গনি মিয়ার ছেলে ওমর ফারুক (৩৮) ও মেয়ের জামাই গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের সঙ্গে জাহাঙ্গীর আলমের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ওমর ফারুক নজিম উদ্দিনকে ছুরিকাঘাত করেন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম ও বাবু মিয়াকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে নজিম উদ্দিনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নজিম উদ্দিনের ভাই দুলাল উদ্দিন বলেন, বেশ কিছুদিন আগে গনি মিয়ার বাবা কবরস্থানে জমি দান করেন। কিন্তু গনি মিয়া সেই জমি অন্য লোকের কাছে বিক্রয় করে দেন। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের জমির কারণে আমার ভাইকে হত্যা করা হলো। আমি এই ঘটনার বিচার চাই।

তবে গনি মিয়া বলেন, বৃহস্পতিবার (২০ মার্চ)  তারা আমার ছেলে ওমর ফারুককে মারধর করে। আজ নিজেরা মারামারি করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

এ বিষয়ে ওসি মাহাবুবুর রহমান বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২৩৩২ মেগাওয়াট: বিদ্যুৎমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই, এনএসইউতে…
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬