গোপালগঞ্জে প্রতারণার শতাধিক মামলার আসামি গ্রেপ্তার

২১ মার্চ ২০২৫, ০২:৫৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
গ্রেপ্তার মশিউর রহমান খান বাবু

গ্রেপ্তার মশিউর রহমান খান বাবু © টিডিসি

দেশজুড়ে আলোচিত ভয়ংকর প্রতারক হিসেবে পরিচিত প্রতারণার শতাধিক মামলার আসামি মশিউর রহমান খান বাবুকে (৪২) গ্রেপ্তার করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা-পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে রাজধানী ঢাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার প্রতারক মশিউর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে শতাধিক প্রতারণা মামলার আসামি মশিউর রহমান ঢাকার আফতাবনগর অবস্থান করছেন নিশ্চত হয়ে কোটালীপাড়া থানা-পুলিশ অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: মহামারির সময় যে হাসপাতাল রোগীদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে

তিনি আরও বলেন, ‘মশিউর রহমান খান বাবু একজন ভয়ংকর প্রতারক। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে কোটালীপাড়া থানায় ২০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। এই গ্রেপ্তারি পরোয়ানার আলোকে আমরা মশিউর রহমান বাবুকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি।’

ওসি আরও বলেন, মশিউর রহমান বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এর আগে বাবুকে সিআইডি, ডিবি, র‌্যাব প্রতারণা মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠালেও আইনের ফাঁকফোকর দিয়ে জেল থেকে বেরিয়ে আবার প্রতারণা শুরু করেন।

ট্যাগ: আইন
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬