গাইবান্ধায় মলম পার্টি চক্রের নারী সদস্য আটক

২১ মার্চ ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
অভিযুক্ত নারীকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে

অভিযুক্ত নারীকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে © টিডিসি

গাইবান্ধার দারিয়াপুর তেঁতুলতলা এলাকায় মলম পার্টি চক্রের এক নারী সদস্যকে আটক করেছে স্থানীয় লোকজন। আজ শুক্রবার (২১ মার্চ) পুরাতন গরুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অভিযুক্ত নারী এক অটোরিকশাচালককে যাত্রীবেশে থামান। একটু ফোনে কথা বলেন বলে চালকের কানে ফোনটি ধরিয়ে দেন। কিছু সময় পর চালক অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করেন এবং শারীরিক দুর্বলতা অনুভব করেন। চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে সহায়তা করেন এবং সন্দেহভাজন নারীকে আটক করেন। পরে গাইবান্ধা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
 
 
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত নারীকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ট্যাগ: আইন
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬