৯ বছরের ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

২০ মার্চ ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৫৩ PM
মো. রফিকুল ইসলাম

মো. রফিকুল ইসলাম © সৌজন্যেপ্রাপ্ত

মানিকগঞ্জে ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. রফিকুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) মধ্যরাতে মানিকগঞ্জ শহরের সিদ্দিকনগর দরবার শরিফ মাদ্রাসা থেকে সদর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শিক্ষক রফিকুল ইসলাম মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুর এলাকার বাসিন্দা। তিনি সিদ্দিকনগর দরবার শরিফ মাদরাসার শিক্ষক।

ভুক্তভোগীর পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে নির্যাতনের শিকার ছাত্রের বাবা জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে ছেলেকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করেন। পরে বিষয়টি সদর থানা-পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসেন। এরপর বৃহস্পতিবার সকালে নির্যাতনের শিকার ওই ছাত্রের বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, ৯৯৯-এর ফোন পেয়ে রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে তোলা হলে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী
  • ১৬ নভেম্বর ২০২৬
‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রাইভেটকারে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া দিয়ে গাড়িতে আগুন
  • ১৬ নভেম্বর ২০২৬
মুমিনুল ম্যাজিকে ভাঙল প্রোটিয়াদের বড় জুটি
  • ১৬ নভেম্বর ২০২৬
৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
  • ১৬ নভেম্বর ২০২৬