ডেভিল হান্ট অভিযানে ভূমি উপ সহকারী ছাত্রলীগ নেতা আটক

২০ মার্চ ২০২৫, ০৩:৫৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
রাসেল মিয়া

রাসেল মিয়া © টিডিসি ফটো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় অভিযুক্ত ভূমি উপসহকারী কর্মকর্তা রাসেল মিয়াকে (৩৩) ডেভিল হান্ট অভিযানে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত রাসেল মিয়া চুনারুঘাট উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ সভাপতি রজব আলীর কনিষ্ঠ পুত্র।

বুধবার (১৯ মার্চ) সকালে যৌথবাহিনী জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ভূমি অফিস কার্যালয় থেকে আজমিরীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আটক করেছে বলে জানা যায়।

উল্লেখ্য, উপজেলার নতুন-ব্রিজ (শায়েস্তাগঞ্জ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সহ ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। উক্ত মামলার ৩৬ নম্বর আসামি ছিল রাসেল।

গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট যুব-দলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে চুনারুঘাট থানায় এ মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় জড়ো হয়েছিলেন। বিক্ষোভ চলাকালে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে একদল লোক আন্দোলকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ করা হয়।এজাহার সূত্রে আরও জানা যায়, মামলার আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নূর আলম। তিনি জানান, সেনাবাহিনী তাকে আটক করেছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬