কুড়িগ্রামের ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

১৯ মার্চ ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
আটক সাদ্দাম হোসেন

আটক সাদ্দাম হোসেন © ডিবি সূত্রে পাওয়া

নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর মহানগরের জাহাজ কোম্পানির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, জুলাই আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রংপুরে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে। রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসা হয়।  

জানা যায়, গ্রেফতার হওয়া সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আশিক হত্যা মামলা, টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।  

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মোজাফফর হোসেন বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬