কিস্তিতে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, পুলিশ সদস্য প্রত্যাহার

১৯ মার্চ ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৪ PM
অভিযুক্ত পুলিশ সদস্য

অভিযুক্ত পুলিশ সদস্য © সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার না করতে কয়েক দফায় লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত এসআইয়ের নাম আলীম উদ্দিন। বর্তমানে তাকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) রাতে তাকে বিশ্বনাথ থানা থেকে সিলেট পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে তার ঘুস গ্রহণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। একই সঙ্গে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবর লিখিত আবেদনও করেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, থানার বৈঠকখানায় বসে গুনে দেওয়া ঘুষের কিস্তি হাসিমুখে পকেটে রাখছেন এসআই আলীম।

ভিডিওতে তিনি বলছেন, চার্জ শিটের জন্য লাগবে পুরো ২০ হাজারই। অন্য ভিডিওতে দেখা যায়, মামলার এমসির জন্য অন্য কিস্তির পুরো ২০ হাজারের জন্য দেন-দরবারও করছেন তিনি।

অভিযোগকারী জানান, এসআই আলীম উদ্দিন ঘুষ নিয়েও কথামতো কাজ করেননি। যে কারণে ঘুষের টাকা ফেরত চান তিনি। কিন্তু বিষয়টি বারবার অস্বীকার করেন এসআই আলীম।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার কালের কণ্ঠকে বলেন, ‘অভিযুক্ত পুলিশ উপপরিদর্শক (নিরস্ত্র) আলীম উদ্দিনকে মঙ্গলবার রাতেই ক্লোজ করা হয়েছে।’

ট্যাগ: পুলিশ
ঘরে বসেই জামানত ছাড়া ৫০ হাজার টাকা ঋণ, আবেদন যেভাবে
  • ১৬ নভেম্বর ২০২৬
সব ইউনিটের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল জাহাঙ্গীরনগর বিশ…
  • ১৬ নভেম্বর ২০২৬
এক এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন, সংসদে জানালেন মন্ত্রী 
  • ১৬ নভেম্বর ২০২৬
তালিকা অনুমোদনের আগেই সরকারি ল্যাট্রিন বরাদ্দ, অতিরিক্ত অর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের বেতন বন্ধ করতে ইউএনওর চিঠি…
  • ১৬ নভেম্বর ২০২৬
অবৈধ অভিবাসীদের জন্য যে সিদ্ধান্ত নিল ইউরোপের দেশগুলো
  • ১৬ নভেম্বর ২০২৬