রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

১৯ মার্চ ২০২৫, ০২:২০ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০২ PM
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ © প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত থানার বটতলা বালুর মাঠ এলাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১টার দিকে সেইি শিশুকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অন স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, খিলক্ষেত থেকে ৬ বছরের একটি শিশু ধর্ষণের ঘটনায় তার মা শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। পুলিশ সঙ্গে না আসায় আমি তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। তার শারীরিক পরীক্ষার জন্য ২১২ নাম্বার ওয়ার্ডে পাঠানো হয়েছে সেখান থেকে তাকে ওসিসি তে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা এবং ধর্ষককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই কারণে খিলক্ষেত থানা পুলিশ আসতে পারেনি। কয়েকজন পুলিশও নাকি এই ঘটনায় আহত হয়েছে জানতে পেরেছি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬