আরসার প্রধান আতাউল্লাহকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

১৮ মার্চ ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM

© সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৭ মার্চ) ভোরের দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। ছয়জনকেই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), সহযোগী মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। এরা সবাই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা।

আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানকেও (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খোরশেদ আলম মোল্লা জানান, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে গোপন বৈঠক করে আসছিলেন। র‌্যাব ও পুলিশের তথ্য ছিল আসামিরা সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

ট্যাগ: আটক
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬