সীমান্তে যুবকের পেটে মিলল ৬ সোনার বার

১৮ মার্চ ২০২৫, ০৯:৩০ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১১ AM
উদ্ধারকৃত সোনার বার

উদ্ধারকৃত সোনার বার © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অভিযানে এক যুবকের পেট থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সোমবাব (১৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে জীবননগর বিওপি সদস্যরা তাকে আটক করেন।

আটক যুবকের নাম রাজ রকি (৩২)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর থানার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে। সোমবার রাত ৯টায় ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটকের পর যুবক রাজ রকিকে জীবননগর বিওপি ক্যাম্পে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে মলত্যাগ করানো হলে পেট থেকে দুটো পোটলা বেরিয়ে আসে। ওই পোটলা খুলে ছয়টি সোনার বার পাওয়া যায়।

পরে উদ্ধারকৃত সোনার বার জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শেষে আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, আটক যুবককে চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬