টুঙ্গিপাড়ার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের সরঞ্জাম আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

১৮ মার্চ ২০২৫, ০৯:২১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১১ AM
গাজী গোলাম মোস্তফার

গাজী গোলাম মোস্তফার © সংগৃহীত

টুঙ্গিপাড়া উপজেলার একটি মসজিদের নামে বরাদ্দকৃত সরকারি বরাদ্দের টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার বিরুদ্ধে। এদিকে গিমাডাঙ্গা মধ্যপাড়া গাজীবাড়ি জামে মসজিদের সরকারি পাঁচ লক্ষ টাকাসহ এসি, সোলার ও অন্যান্য সরঞ্জাম আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক।

সোমবার (১৭ মার্চ) গোপালগঞ্জ জেলা দুদকের এক বিশেষ অভিযানকালে এ প্রমাণ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. মশিউর রহমান।

তিনি জানান, অভিযান পরিচালনাকালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে মধ্যপাড়া গাজিবাড়ি জামে মসজিদের নামে বরাদ্দকৃত অর্থ, সোলার ইত্যাদির রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

ট্যাগ: মসজিদ
এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬