প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৭ মার্চ ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
অভিযুক্ত ছিদ্দিকুর রহমান

অভিযুক্ত ছিদ্দিকুর রহমান © সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ছিদ্দিকুর রহমান (৬০) একই এলাকার বাসিন্দা।  

পুলিশ জানায়, গত ১৬ মার্চ সকালে লামার ৪ নম্বর আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সন্দীপ পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী একজন সিজোফ্রেনিয়া রোগী। ঘটনার সময় তার ছেলে ও ছেলের স্ত্রী কর্মস্থলে ছিলেন। বাড়িতে ছিলেন কেবল তিনি ও তার ৭ বছর বয়সী নাতি। সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টার মধ্যে অভিযুক্ত ছিদ্দিকুর রহমান বাড়িতে এসে ভুক্তভোগীকে ফুসলিয়ে বাড়ির পেছনের ঝিরিতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে।

পুলিশ আরও জানায়, ছেলের স্ত্রী কর্মস্থল থেকে ফিরে আসলে ভুক্তভোগীর নাতি ঘটনাটি জানায়। এরপর ওই নারী নিজেও তাকে ধর্ষণের কথা প্রকাশ করেন।  

ঘটনার পর অভিযোগ দায়ের করলে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের নির্দেশনায় লামা থানাধীন আজিজনগরের ইসলামপুরের সন্দীপ পাড়া নামক এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দিন ও এর আগেও একাধিকবার ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬