বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

১৭ মার্চ ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
গ্রেপ্তারকৃত কবিরাজ আব্দুল হামিদ

গ্রেপ্তারকৃত কবিরাজ আব্দুল হামিদ © টিডিসি ফটো

নেত্রকোনায় কবিরাজি চিকিৎসার কথা বলে ১৬ বছর বয়সি এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত কবিরাজ আব্দুল হামিদকে (৬৭) গ্রেপ্তার করেছে পুলিশ।  

আজ সোমবার (১৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নেওয়াজনগর এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।  

গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে। তিনি নেত্রকোনা শহরের সার্কিট হাউজ মোড়ে কবিরাজি চিকিৎসার একটি দোকান চালাতেন।  

পুলিশ জানায়, পৌরশহরের খতিবনগুয়া এলাকার ১৬ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে তার সাথে নিয়ে যান। বিভিন্ন প্রলোভনে গত ১০ মার্চ বেলা আনুমানিক ১১টার দিকে জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশে জনৈক জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী তার মাকে ঘটনা জানান। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর মা জানতে পারে এরআগে কবিরাজ আব্দুল হামিদ চিকিৎসার কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই স্থানে একাধিকবার ধর্ষণ করেছে প্রতিবন্ধী কিশোরীকে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত কবিরাজ হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানব সেবক, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। এই ঘটনায় ভুক্তভোগীর মা বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের ঘটনায় মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগীর মা জানান, কবিরাজ আব্দুল হামিদ আগেও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই জায়গায় একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেছেন। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে মেয়ের মুখে বিস্তারিত শুনে তিনি থানায় অভিযোগ করেন।

ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
একই সময়ে একই মহল্লায় পাওয়া গেল দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ
  • ১৮ মার্চ ২০২৬
সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence