রাজধানীতে টাকা ও রুপির জাল নোটসহ তৈরির সরঞ্জাম উদ্ধার

১৭ মার্চ ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ AM
উদ্ধারকৃত টাকা ও সরঞ্জাম

উদ্ধারকৃত টাকা ও সরঞ্জাম © সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার দেশি জাল নোট ও ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোটসহ জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। এ সময় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ছাড়াও একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরির প্রিন্টারের আটটি অব্যবহৃত কালি, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিষয় নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রবিবার (১৬ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওয়ারী থানার আর কে মিশন রোডের একটি ভবনের ষষ্ঠ তলার ৬/বি ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি চক্র ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে পুলিশি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে জাল নোট কারবারি সাইদুর ও মেহেদী। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চক্রের আরেক সদস্য পালিয়ে যায়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। আসন্ন ঈদকে কেন্দ্র করে তারা বিপুল পরিমাণ জাল নোট মজুত করেছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘরে বসেই জামানত ছাড়া ৫০ হাজার টাকা ঋণ, আবেদন যেভাবে
  • ১৬ নভেম্বর ২০২৬
সব ইউনিটের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমাল জাহাঙ্গীরনগর বিশ…
  • ১৬ নভেম্বর ২০২৬
এক এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন, সংসদে জানালেন মন্ত্রী 
  • ১৬ নভেম্বর ২০২৬
তালিকা অনুমোদনের আগেই সরকারি ল্যাট্রিন বরাদ্দ, অতিরিক্ত অর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের বেতন বন্ধ করতে ইউএনওর চিঠি…
  • ১৬ নভেম্বর ২০২৬
অবৈধ অভিবাসীদের জন্য যে সিদ্ধান্ত নিল ইউরোপের দেশগুলো
  • ১৬ নভেম্বর ২০২৬