এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ১

১৬ মার্চ ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
বেলাব উপজেলার বেসরকারি সংস্থা (এনজিও) আশা কার্যালয়ে এক নারীকে ধর্ষণ করা হয়

বেলাব উপজেলার বেসরকারি সংস্থা (এনজিও) আশা কার্যালয়ে এক নারীকে ধর্ষণ করা হয় © প্রতীকী ছবি

নরসিংদীর বেলাব উপজেলায় স্থানীয় এনজিও কার্যালয়ে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) তৈরি পোশাক শ্রমিক ওই নারী দুজনের বিরুদ্ধে মামলা করেন বলে বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান।

জানা গেছে, বেলাব উপজেলার বেসরকারি সংস্থা (এনজিও) আশা কার্যালয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় উপজেলার বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়া এবং আশার বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজুকে আসামি করা হয়েছে।

পুলিশ আসামি দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে। রাজু বেলাব গ্রামের বাসিন্দা। তবে মামলার প্রধান আসামি শাহজান মিয়ার স্বজনদের অভিযোগ, ওই নারীকে বাকিতে ফার্নিচার না দেওয়ায় এবং পাওনা টাকা ফেরত চাওয়ায় শাহজাহান মিয়ার নামে মিথ্যা মামলা করেছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, বেলাব উপজেলার ওই নারী নরসিংদীর শিবপুরে ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টে চাকরি করেন। মোবাইল ফোনে পরিচয় হয় ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়ার সঙ্গে। গত শুক্রবার শাহজাহান মিয়া তাঁকে বারৈচা আশা অফিসে নিয়ে যান। সেখানে তিনি ও তাঁর বন্ধু আশার বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজু মিলে তাঁকে ধর্ষণ করেন।

এ ঘটনায় অভিযুক্ত শাহজাহান মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে কথা হয় তাঁর ছেলের সঙ্গে। তিনি জানান, ওই নারী তাঁদের পূর্বপরিচিত। সেই সুবাদে ওই নারী তাঁর বাবার কাছ থেকে আগে কিছু টাকা ধার নিয়ে ফেরত দেননি। নতুন করে গত শুক্রবার ফার্নিচারের দোকানে এসে আবারও দেড় লাখ টাকার ফার্নিচার বাকিতে নিতে চান। তাঁকে বাকিতে ফার্নিচার না দেওয়ার কারণেই বাবার নামে মিথ্যা মামলা করেছেন বলে ধারণা।

বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘থানায় মামলা করেছেন ওই নারী। আমরা তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছি। মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬