মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি

১২ মার্চ ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৫ PM

© সংগৃহীত

ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে আজ। তার সিজিএস চার থেকে তিনে নেমে এসেছে। ব্রেইন স্টেম এবং চোখের মণির প্রসারণ কমে গেছে গতকালকের তুলনায়। সিএমএইচের চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। আমরা সবাই প্রার্থনা করি- যেন শিশুটি সুস্থ হয়। আমরা তার জন্য দোয়া চাচ্ছি। 

গত ৫ মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশু। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। ৬ মার্চ রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৭ মার্চ রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ৯ মার্চ রাত থেকে শিশুটির চিকিৎসা চলছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্যাডিয়াট্রিক আইসিইউতে।

ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬