গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

১২ মার্চ ২০২৫, ১০:৩০ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
আটককৃত আব্দুর রহমান

আটককৃত আব্দুর রহমান © সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলাধীন কবাখালীর উত্তর মিলনপুর এলাকা থেকে অভিযুক্ত আব্দুর রহমানকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া। তিনি বলেন, ভুক্তভোগী ওই নারী গৃহস্থালির কাজ করছিল। সে সময় স্থানীয় বখাটে আব্দুর রহমান ঘরে প্রবেশ করে গৃহবধূকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। পরে গৃহবধূর চিৎকার ও চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে পুলিশে দেয়।

তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী। 

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬