৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দাদা আটক

১১ মার্চ ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৮ PM
আটক দাদা সুভাষ কুমার চাকমা

আটক দাদা সুভাষ কুমার চাকমা © টিডিসি ফটো

রাঙামাটি জেলা শহরের ভেদভেদী এলাকায় ৩ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে আপন দাদার (দাদু) বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ মার্চ) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিশুটির মা। এ ঘটনায় অভিযুক্ত দাদু সুভাষ কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্কে’কে আজ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করেছে পুলিশ। 

ভুক্তভোগী শিশুর মা জানান, গত রবিবার রাতে ভুক্তভোগী শিশুটি তার দাদা (দাদু) এবং দাদির সঙ্গে ঘুমিয়ে ছিল। পরদিন সোমবার সকালে তার দাদি আমার মেয়ে এবং মেয়ের দাদুকে বিছানায় রেখে কাজে বের হয়। সকাল ৭টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকে। মেয়ের কান্না শুনে আমি দেখতে গেলে আমার মেয়েটি বিছানা থেকে উঠে আসে এবং আমাকে বলে তার দাদু তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করেছে। আমি এ ঘটনার প্রতিবাদ করলে আমার শ্বশুর আমার সঙ্গে খারাপ মন্তব্য করে। একপর্যায়ে আমাদের হাতাহাতির মতো অবস্থা হয়। 

ভুক্তভোগী শিশুর মা আরও বলেন, ‘দুপুরে মেয়ে প্রস্রাব করার পর জ্বালাপোড়ার কারণে কান্না করতে থাকে। শরীরে জ্বর আসে। এটি না কমায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করি।’

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, ‘যৌন হয়রানির শিকার হয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

হলের তরকারিতে পোকা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
  • ১৬ নভেম্বর ২০২৬
ক্ষমতার রাজনীতির বাইরে মেহনতি মানুষের প্রিয় ‘হুজুর’ মওলানা …
  • ১৬ নভেম্বর ২০২৬
হাসানের তোপে ৫ রানে ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
  • ১৬ নভেম্বর ২০২৬
বাড়ল আসন, কমল জিপিএ, ৯০-এ পাস ৪০— একগুচ্ছ পরিবর্তন নিয়ে আবে…
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা…
  • ১৬ নভেম্বর ২০২৬
চারদিনের ব্যবধানে আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবির আরেক শিক্…
  • ১৬ নভেম্বর ২০২৬