হত্যা মামলায় বহিষ্কৃত যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

১১ মার্চ ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © টিডিসি ফটো

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি খামারের পাহারাদারকে হত্যা করে গরু লুটের ঘটনায় যুবদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের তিন দিন আগেই যুবদলের ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার (১০ মার্চ) বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নেত্রকোনার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮), মহর আলীর ছেলে আব্দুল মান্নান (৪২) এবং আব্দুল কাদেরের ছেলে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল আউয়াল (৩২)।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সায়েম মাহমুদ বলেন, ‘হত্যা ও ডাকাতিতে ছয় থেকে সাতজন অংশ নেয়। তারা খামারের পাহারাদার জয়নাল উদ্দিনকে সিমেন্টের খুঁটির সঙ্গে হাত, গলায় কালো ফিতা এবং মুখে গামছা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। পরে খামারের সাতটি গরু পিকআপে তুলে নিয়ে যান।’
ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার, গরু উদ্ধারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

এর আগে ৭ মার্চ দুর্গাপুর উপজেলা যুবদলের ইউসুফ খান ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম সাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে আব্দুল আওয়ালকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ নম্বর কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুল আওয়ালকে দল থেকে বহিষ্কার করা হল। সেইসঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ৫ মার্চ রাতে উপজেলায় কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের খালেক আহমেদ শফিকের খামারের পাহারাদারকে হত্যা করে সাতটি গরু লুটের ঘটনা ঘটে।

নিহত জয়নাল উদ্দিন (৬৫) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি খামারটিতে রাতে পাহারাদারের চাকরি করতেন।

ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, শাস্তি পেলেন ৬ শিক্ষক
  • ০৩ জুলাই ২০২৬
বান্দরবানে সেনা অভিযান ইস্যুতে দিনভর চলতে থাকা গুজবের জবাব …
  • ০২ জুলাই ২০২৬
হাসপাতালে ভর্তি সর্বমিত্র চাকমা
  • ০২ জুলাই ২০২৬
মাদক ইস্যুতে প্রত্যাহারের পর ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস সেই…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন নিলোফার মনি
  • ০২ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ব্রুনাইয়ে, করুন আবেদন
  • ০২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence