চকলেটের প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ, সত্তরোর্ধ্ব বৃদ্ধকে গণপিটুনি

১১ মার্চ ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
চকলেটের প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে

চকলেটের প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে © প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। পরে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মো. ইউসুফ (৭০)। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল ইফতারের পর শিশুটি বৃদ্ধ ইউসুফের ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় চকলেটের লোভ দেখিয়ে তাকে কৌশলে ঘরে ডেকে নেন ইউসুফ। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন ইউসুফ।

এলাকার একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিশুটির পরিবারকে আপসে আনার চেষ্টাও করেন তিনি। কিন্তু টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়। তাদের মধ্যে একটি পক্ষ অভিযুক্ত ইউসুফকে তার ঘর থেকে বের করে রাস্তায় এনে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সোহেল রানা জানান, ইউসুফকে জনতার গণপিটুনি থেকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। সেই সঙ্গে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল রাতেই সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

 

হলের তরকারিতে পোকা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
  • ১৬ নভেম্বর ২০২৬
ক্ষমতার রাজনীতির বাইরে মেহনতি মানুষের প্রিয় ‘হুজুর’ মওলানা …
  • ১৬ নভেম্বর ২০২৬
হাসানের তোপে ৫ রানে ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
  • ১৬ নভেম্বর ২০২৬
বাড়ল আসন, কমল জিপিএ, ৯০-এ পাস ৪০— একগুচ্ছ পরিবর্তন নিয়ে আবে…
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা…
  • ১৬ নভেম্বর ২০২৬
চারদিনের ব্যবধানে আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবির আরেক শিক্…
  • ১৬ নভেম্বর ২০২৬