কাফির বাড়িতে আগুনের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

১১ মার্চ ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৪৯ PM
বাড়ি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজন

বাড়ি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজন © সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ দুইজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আমতলী সদর উপজেলার সেকান্দাখালী গ্রামের মো. নসা হাওলাদারের ছেলে মো. শাহাদাত হাওলাদার (২২) ও কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মো. হিরন মোল্লার ছেলে মো. মাহফুজ মোল্লা (২১)। পুলিশের অনুসন্ধান থেকে বলছে, এরা দুইজনই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাত আনুমানিক নাড়ে ১২টার দিকে নুরুজ্জামান কাফির পরিবার ঘুমিয়ে থাকার সময় পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে, পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরদিন ভুক্তভোগী নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী শাহাদাত ও তার সহযোগী মাহফুজকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ঘটনার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার দায় স্বীকার করেছে। তাদের পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন বরিশাল থেকে এসে ডিজেল কিনে কাফির বাড়িতে আগুন লাগায়। মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্যের কাছে রোকেয়া হল সংসদের ২৯ দফা দাবি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence