নাটোরে ভুট্টা খেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০ মার্চ ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নাটোরে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১০ মার্চ) সকালে শহরের নবীনগর ভেদরার বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন জমিতে যাওয়ার সময় ভুট্টাক্ষেতে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কী কারণ তাকে হত্যা করা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে।

আরও পড়ুন: ঢাবির হলে সিট না পাওয়া ছাত্রীরা মাসে পাবেন ৩ হাজার টাকা

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে এসে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ লাশের পরিচয় শনাক্তকরণের কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

ট্যাগ: লাশ
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬