বনানীতে দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, সহকর্মীদের সড়ক অবরোধে তীব্র যানজট

১০ মার্চ ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
বনানীতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা

বনানীতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা © সংগৃহীত

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় মিনারা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক সুমাইয়া আক্তার। সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ মার্চ) বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এ দুর্ঘটনা

জানা গেছে, পোশাকশ্রমিকরা ইনকামিং ও আউটগোইং উভয় দিকের রাস্তা বন্ধ করে দেওয়ায় যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এদিকে, যান চলাচল সচল রাখতে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দেওয়া হয়েছে। গুলশান-২, গুলশান-১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং একই পথে আউটগোয়িং চলাচলের ব্যবস্থা করা হয়েছে। 

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরকার বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে, কোন পরিবহণ দুর্ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে।

ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত
  • ০১ মার্চ ২০২৬
ম্যানেজার নিয়োগ দেবে আইডিসিওএল, আবেদন শেষ ১২ মার্চ
  • ০১ মার্চ ২০২৬
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের কেন্দ্রিয় কমিটির নেতৃত্বে …
  • ০১ মার্চ ২০২৬
অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী তিথির নামে মামলা
  • ০১ মার্চ ২০২৬
সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল কারিকুলাম প্রণয়নের নির্দেশ শিক্ষ…
  • ০১ মার্চ ২০২৬
ইরানের হামলায় ইসরায়েলে ৮ জন নিহত
  • ০১ মার্চ ২০২৬