সেই জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

০৯ মার্চ ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯ মার্চ) গাইবান্ধা দায়রা জজ আদালতের বিচারক মো.রেজাউল করিম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদ হোসেন খাঁন।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক আল রোহান, বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর হাসান পিয়াল, রাজু মিয়া ও পরিতোষ চাকী।

এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদ হোসেন খাঁন বলেন, ‘জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলার আসামি আব্দুর রাজ্জাক আল রোহান, মুশফিকুর হাসান পিয়াল, রাজু মিয়া, ও পরিতোষ চাকী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে আসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা রবিবার জেলা দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করেন। তবে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর  করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা করেন

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬