চাঁদা না পেয়ে বসতবাড়ি ও নির্মাণাধীন দোকানে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

০৯ মার্চ ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৭ PM
নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালীতে মানববন্ধন © টিডিসি ফটো

নোয়াখালীতে চাঁদা না পেয়ে তিনটি বসত বাড়ি ও একটি নির্মাণাধীন দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার (৭মার্চ) সন্ধ্যার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নানুপুর ও বাকিপুর গ্রামের সিরাজ মিয়ার নতুন বাড়ির মো. সবুজ, বাকীপুর নোয়া বাড়ির মো. ইসমাইল ও আমির হোসেনের বসত বাড়িতে এই হামলার ঘটে। 

এসব ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসী জাফর বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৯ মার্চ) সকালে নানুপুর ইসলাম কাজী বাড়ি মসজিদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

হামলার সময় বাড়িতে থাকা নারীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে গত (২৭ ফেব্রুয়ারি) রাতে ইসলাম কাজী বাড়ির আকবর হোসেনের নির্মাণাধীন দোকান ও বাড়ির সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তারা।

সমাবেশে ভুক্তভোগীরা বলেন, ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পট পরিবর্তনের পর বিএনপির প্রভাব খাটিয়ে ও দলীয় সাইনবোর্ড ব্যবহার করে রাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাফর এর নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মানুষদের ওপর বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ জানালেও আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে। 

জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে মো.জাফর ইকবাল মুঠোফোনে জানান, তারা নিজেদের ঘর নিজেরা ভাঙচুর করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। 

এ বিষয়ে কথা বলার জন্য বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া না দেওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence