মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

০৮ মার্চ ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৫ PM
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) © সংগৃহীত

মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার ( ১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ বৃহস্পতিবার সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

এর আগে, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।

হলের তরকারিতে পোকা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
  • ১৬ নভেম্বর ২০২৬
ক্ষমতার রাজনীতির বাইরে মেহনতি মানুষের প্রিয় ‘হুজুর’ মওলানা …
  • ১৬ নভেম্বর ২০২৬
হাসানের তোপে ৫ রানে ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা
  • ১৬ নভেম্বর ২০২৬
বাড়ল আসন, কমল জিপিএ, ৯০-এ পাস ৪০— একগুচ্ছ পরিবর্তন নিয়ে আবে…
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা…
  • ১৬ নভেম্বর ২০২৬
চারদিনের ব্যবধানে আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবির আরেক শিক্…
  • ১৬ নভেম্বর ২০২৬