মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, রাবি ছাত্রলীগের নেতা আটক

০৫ মার্চ ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
আটক সুপ্ত সাহা অনিক

আটক সুপ্ত সাহা অনিক © টিডিসি ফটো

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন জনের পোস্টে কটুক্তিকারী ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে (২৮) আটক করেছে পুলিশ। 

আজ বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক সুপ্ত সাহা অনিক ২০২৩ সনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। অনিকের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে এবং সে সুনীল সাহার ছেলে।

তিনি বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টের কমেন্টে কটুক্তি করে মহানবীকে অবমাননা করেন। এরই পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসুল্লিগণ বিভিন্ন সময়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারী কলমাকান্দায় হেফাজত ইসলাম ও তৌহিদী জনতাসহ জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলনের উদ্যোগে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবী জানানো হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।’

‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬