হাজিরা দিতে এসে আ. লীগের ৫ নেতা গ্রেপ্তার

০২ মার্চ ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ PM

© সংগৃহীত

পিরোজপুরে আদালতে হাজিরা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের ৫ নেতা। আজ  রবিবার (২ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। 

 বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।

গ্রেপ্তারকৃতরা হলেন, পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান।

পুলিশ জানায়, রবিবার  দুপুরে আসামিরা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় হাজিরা দেওয়া শেষ হলে অন্য একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, অন্য একটি নাশকতার মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, ‘আজকে আদালত প্রাঙ্গণ থেকে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং বাকি চারজনকে অন্য একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে, আসামিদের আদালতে হাজিরা দিতে আসার খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারের নেতৃত্ব জেলা ছাত্রদলের নেতাকর্মীরা আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভকারীরা আসামিদের ধাওয়া দেন।

নবীন ফ্যাশন বন্ধ হওয়ার ঘটনায় ওসিসহ দুই পুলিশ সদস্য প্রত্যাহ…
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী…
  • ২৬ মার্চ ২০২৬
গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence