ভাঙ্গা থানার সাবেক ওসি গ্রেপ্তার

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৩ PM
মো. শফিকুল ইসলাম

মো. শফিকুল ইসলাম © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ভাঙ্গা থানার ওসি ও গাজীপুর কোনাবাড়ী থানার সাবেক (ওসি) মো. শফিকুল ইসলামসহ চার পুলিশকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয় হত্যার মামলার আসামি ছিলেন তারা।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি টিম তাদের ওসিসহ ৪ পুলিশকে গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়। পরে ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সাবেক পরিদর্শক ও দুই কনস্টেবলসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী মাসে তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়।

আরো পড়ুন: ৫০০ অভিভাবকের জন্য জবি প্রশাসনের নতুন উদ্যোগ

কারাগারে পাঠানো পুলিশ সদস্যরা হলেন, বর্তমান ভাঙ্গা থানার ওসি ও সাবেক গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি মো. শফিকুল ইসলাম, গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সাবেক পরিদর্শক এম আশরাফ উদ্দিন, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীব।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয়কে হত্যা করা হয়।  ওই মামলায় ভাঙ্গা থানার ওসি সহ ৪ পুলিশ সদস্য আসামি করা হয়।

গাজীপুরে সংঘটিত হৃদয় হত্যা সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গতকাল ২৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে ডিবি পুলিশ কতৃর্ক তাদেরকে হাজির করা হয়। পরে ট্রাইবুনাল ওসিসহ ৪ পুলিশ সদস্যকে জেলে পাঠানোর নির্দেশ দেন। তাদের মধ্যে ফরিদপুর ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম আছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর ডিবিতে কর্মরত ছিলেন।

সূত্রে আরও জানা যায়, বুধবার রাতে ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলামকে ফরিদপুর এসপি অফিসে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকার ডিবি পুলিশের কার্যালয় নেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে ভাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। সে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
  • ১৫ মার্চ ২০২৬
ফের ফেনীতে মধ্যরাতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  • ১৫ মার্চ ২০২৬
ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে আজ
  • ১৫ মার্চ ২০২৬
ইরানের অর্থনীতির মেরুদণ্ড খ্যাত খারগ দ্বীপে ব্যাপক মার্কিন …
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081