ফ্রি ফায়ার গেমে আসক্তি, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৭ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সোনারগাঁও থানা

সোনারগাঁও থানা © সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদরাসাছাত্র ইব্রাহিম মিয়াকে (৯) খুনের ঘটনার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে ইব্রাহীম নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের লিচু বাগানে তার লাশ পাওয়া যায়। নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

তিনি বলেন, সোনারগাঁও পৌরসভার মাদরাসা ছাত্র ইব্রাহিম মিয়াকে (৯) তার আপন বড় ভাই দশম শ্রেণি ছাত্র সাব্বির হোসেন (১৫) খুন করেছে। মূলত সাব্বির হোসেন মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস আসক্ত ছিল। ছোট ভাই ইব্রাহিম ফোন নিয়ে খেলা করায় ক্ষিপ্ত হয়ে সাব্বির হোসেন তাকে বাড়ির পাশের লিচু বাগানে নিয়ে নিহতের পায়জামা গলায় পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মহব্বত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সাব্বির হোসেনকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ছোট ভাইকে হত্যার কথা স্বীকার করেন সাব্বির হোসেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের বিষয়টি দুঃখজনক। আমাদের প্রতিটি পরিবারের সন্তানদের প্রতি নজর দেওয়া উচিত। তারা যেন মোবাইল আসক্ত হয়ে না পড়ে।

কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষিকা হত্যার বিচার দাবিতে ইবিতে মৌন মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
close