মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
ঘটনাস্থল থেকে গ্রেফতার পাঁচজন

ঘটনাস্থল থেকে গ্রেফতার পাঁচজন © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব গণমাধ্যমকে জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর সেনাবাহিনীর কাছে তথ্য আসে যে চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ দল চাঁদ উদ্যানের লাউতলায় গেলে সেনাবাহিনীর সদস্যদের দেখে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে সেনাবাহিনীর সদস্যরাও পালটা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গুলি বিনিময় হয়।

এক পর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণকারীদের কে গ্রেপ্তার করার সময় তাদের দুই সহযোগী সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। এ সময় সন্ত্রাসীদের কাছে একটি রিভল্ভার ও কিছুগুলি পাওয়া যায়। এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের কেউ গুলিবিদ্ধ হয়নি।

নিহত দুজনের পরিচয় এখনো জানা যায় নি। গ্রেফতারকৃত পাঁচজনকে এবং মৃত দুই সন্ত্রাসীর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। এ সম্পর্কে বিস্তারিত সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয়েছে।

১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন…
  • ২৭ জুন ২০২৬
খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল বিকে…
  • ২৭ জুন ২০২৬
পূর্বধলায় জামায়াত এমপির বাড়ির পাশে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • ২৭ জুন ২০২৬
লক্ষ্মীপুরের মা ও তিন মেয়েকে হত্যার ঘটনা ধর্মীয় নয়, যে কারণ…
  • ২৭ জুন ২০২৬
এবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের ফেসবুক-ইনস্টাগ্রামে বাংলাদেশে…
  • ২৭ জুন ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬