পূর্বধলায় জামায়াত এমপির বাড়ির পাশে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

২৭ জুন ২০২৬, ০৪:২০ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০৪:৩৬ PM
জামায়াত এমপি ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

জামায়াত এমপি ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল © সংগৃহীত

সরকারি নিষেধাজ্ঞা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি উপেক্ষা করেই নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। শুক্রবার (২৬ জুন) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিলটি হয়।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার বাড়ির পাশেই এই মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনীতিতে সমালোচনা শুরু হয়েছে।

জানা যায়, পূর্বধলা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা আমানুর রশিদ খান জুয়েলের সরাসরি নির্দেশনায় এই আয়োজন করা হয়। এই ঝটিকা মিছিলে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদার। মিছিল থেকে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি তোলার পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ছাত্রলীগ সরকারিভাবে নিষিদ্ধ একটি সংগঠন। নিষেধাজ্ঞা জারির পর তাদের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। পূর্বধলায় ঝটিকা মিছিলের ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

ওসি আরও জানান, মিছিলে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। ভিডিও ফুটেজ, স্থিরচিত্র এবং অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করে তাদের চিহ্নিত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage