সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৩০৮

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর অভিযান

অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর অভিযান © সংগৃহীত

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে সারাদেশে চালানো অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মেট্রোতে ২৭৪ জন ও রেঞ্জে ১০৩৪ জন।

রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে সচিবালয়ে অপারেশন ডেভিল হান্ট বিষয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, ‘দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। সামনে আরও পদক্ষেপ আসবে বলেও জানান তিনি। এছাড়া যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছে তাদের দিকেও নজর রয়েছে সরকারের।’

এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ তাদের আটক করা হবে। যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে এ অপারেশন ততদিন চলবে।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

প্রসঙ্গত, ইংরেজি শব্দ ডেভিল অর্থ শয়তান আর হান্ট অর্থ শিকার। ফলে ডেভিল হান্ট-এর অর্থ দাঁড়ায় শয়তান শিকার করা। সংশ্লিষ্টরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বোঝানো হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬