সহকারী কমিশনারের বাসায় দুর্বৃত্তের গুলি

৩০ জানুয়ারি ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে

গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে © সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

আব্দুল আউয়াল বলেন, ‘গত রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছেন দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ 

তিনি আরও বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬