‘সমন্বয়ক’ পরিচয়ে শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবি, আটক ৩

১৭ জানুয়ারি ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
আটককৃত তিন ভুয়া সমন্বয়ক

আটককৃত তিন ভুয়া সমন্বয়ক © সংগৃহীত

রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে তিন ভুয়া সমন্বয়ককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর উপশহরের পুলিশ ফাঁড়ির কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহাদত হোসেন, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহিদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জীম নগর ভবনের কাছে অবস্থান করছিলেন। এসময় শাহাদত হোসেনসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ফাহিম ছাত্রলীগ করতেন, এমন অভিযোগে তাকে তুলে নিয়ে যান। নগর ভবন থেকে ফাহিমকে নগরীর উপশহর এলাকায় সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসার পাশের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়।

ফাহিমের অভিযোগ, তাকে মারধরের পর মুক্তির জন্য এক থেকে দেড় লাখ টাকা দাবি করে। এসময় ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথিত সমন্বয়কদের সম্পর্কে খোঁজ-খবর নেন। জানতে পারেন তারা প্রকৃত সমন্বয়ক নন। পরে স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ‘সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় তিন জনকে আটক করে বোয়লিয়া থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এর আগেও সমন্বয় পরিচয়ে ওই ছাত্রের থেকে চাঁদা দাবি করেছিল বলে জানা গেছে।’ 

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, 'আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

নতুন বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • ১১ জুন ২০২৬
দেশীয় ভোজ্যতেল উৎপাদনে কর ছাড়, কমতে পারে বাজারদর
  • ১১ জুন ২০২৬
বাজেটের প্রস্তাবিত অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর
  • ১১ জুন ২০২৬
মেট্রোরেলে চড়তে ভ্যাট দিতে হবে না আরও কত বছর, জানালেন অর্থম…
  • ১১ জুন ২০২৬
‘আ. লীগ-ছাত্রলীগ গোপন বৈঠক করছে’ শুনে স্পটে গিয়ে মার খেলেন…
  • ১১ জুন ২০২৬
৪ বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ করছে সরকার
  • ১১ জুন ২০২৬
×