জামায়াতের অফিস ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সৌরভ হোসেন

ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সৌরভ হোসেন © সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলায় ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের মামলায় পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সৌরভ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে পৌর এলাকার চিকনমাটি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সৌরভ পৌরসভার চিকনমাটি ধনীপাড়া মহল্লার ফারুক হোসেনের ছেলে।

ডোমার থানার ওসি আরিফুল ইসলাম জানান, ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন সৌরভ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরো পড়ুন: রাজনৈতিক খেয়ানত

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালের রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতের স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সৌরভ হোসেন অন্যতম আসামি ছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগও উঠেছে।

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬