সমন্বয়ক মাসউদসহ বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতার ওপর ‘ডট গ্যাংয়ের’ হামলা

১১ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বিকেলে নগরের বিপ্লব উদ্যানে পথসভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন

বিকেলে নগরের বিপ্লব উদ্যানে পথসভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে চট্টগ্রামে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওয়াসা মোড়ে একটি অফিসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়াসা মোড়ে ওই অফিসে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং সমন্বয়ক রাসেল আহমেদ। এ সময় ‘ডট গ্যাং’ সদস্যরা ওই অফিস অবরোধ করেন। এক পর্যায়ে তারা হামলা চালায়। 

রাসেল আহমেদ জানিয়েছেন, শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রামে ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং’ তাদের ওপর এই হামলা চালিয়েছে।

এ ঘটনার প্রতিবাদ ও সার্বিক পরিস্থিতি নিয়ে একটি পর (রাত ৯টায়) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এর আগে, আজ বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেন আব্দুল হান্নান মাসউদ ও রাসেল আহমেদ।

এতে আবদুল হান্নান মাসউদ বলেন, জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আল্টিমেটাম দিয়েছি। আশা করি সরকার ১৫ জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আগ্রগামী ভূমিকা রাখবে। দেশি-বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক।

তাছাড়া রাসেল আহমেদ বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে, অনেকেই ষড়যন্ত্র করছে। আমরা কোনও ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবো না। সব ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ।
নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬
এনএসইউতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • ২৮ আগস্ট ২০২৬
 অ্যাসোসিয়েট অফিসার পদে অ্যাকশনএইডে চাকরির সুযোগ 
  • ২৮ আগস্ট ২০২৬
ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
  • ২৮ আগস্ট ২০২৬