বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় যুবক আটক

৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
বিজিবির হাতে আটক ডাব্বর লাং

বিজিবির হাতে আটক ডাব্বর লাং © সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সিলেট সীমান্তে ডাব্বর লাং নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে সিলেট সীমান্তের ১২৭২/৬ পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই যুবক। পরে বিজিবির একটি টহল তাকে আটক করে।

আটক ডাব্বর লাং নামের ওই ব্যক্তি ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে।

বিষয়টি নিয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, রবিবার রাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক ডাব্বর লাংকে ভারতীয় ২৫ গ্রাম অ্যাডানক মেডিসিনসহ আটক করা হয়। পরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগ: বিজিবি
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬