সাদপন্থীদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার

২৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
জিয়া বিন কাসেম

জিয়া বিন কাসেম © সংগৃহীত

বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লি নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি সাদপন্থীদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) জিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার (অপরাধ) এন এম নাসিরুদ্দিন সংবাদটি নিশ্চিত করেন।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করে জানান, সাদপন্থী কর্তৃক টঙ্গী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসিম চট্টগ্রাম ডবলমুরিং থানায় আজ শনিবার সকালে এরেস্ট হয়েছেন। বর্তমানে তাকে পুলিশের গাড়িতে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।

গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রেুপের দ্বন্দ্বে তিন মুসল্লি নিহত ও শতাধিক মুসল্লি আহত হন।

এ ঘটনায় শুরায়ে নেজামের (জুবায়ের পন্থী) পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। গ্রেপ্তার জিয়া বিন কাসেম এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

অবৈধ সিসা তৈরি কারখানায় অভিযান, চুল্লি ধ্বংস
  • ১৫ এপ্রিল ২০২৬
নববর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে লাঠিখেলা, ধুয়া গান-গম্ভীরায় লো…
  • ১৫ এপ্রিল ২০২৬
৩ দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ইসরায়েলি মুদ্রা ‘শেকেল’, দর…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ, বাংলা প্রশ্ন দেখুন এখানে
  • ১৫ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই: আইন…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে
  • ১৫ এপ্রিল ২০২৬