বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটক দুই ভারতীয় নাগরিক

১২ অক্টোবর ২০২৪, ১২:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটক দুই ভারতীয় নাগরিক

বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটক দুই ভারতীয় নাগরিক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা মুন্না মিয়া (২৪) ও সোহাগ মিয়া (২১)।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন। আটকদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, এ ঘটনায় রাতেই ওই দুইজনের নামে নিয়মিত আইনে মামলা দিয়েছে বিজিবি। দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।

ট্যাগ: ভারত
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬