মদপান করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক ১২ তরুণ

০৪ অক্টোবর ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
আটক ১২ তরুন

আটক ১২ তরুন © সংগৃহীত

বরিশালে মদ্যপান অবস্থায় ১২ জন যুবককে আটক করেছে সেনাবাহিনী। তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছর। প্রত্যেকের বাড়ি বরিশাল মেট্রোপলিটন এলাকায়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উজিরপুর উপজেলার এম এ জলিল সেতুর ওপর থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. মেহেদী হাসান, মো. শাওন, মোহাম্মদ উৎসব, মোহাম্মদ সৈকত হাসান, মো. মেহেদী হাসান, মো. সাব্বির হোসেন, মো. আরমান সিন্দিত নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ আকাশ ও মোহাম্মদ ফেরদৌস।

সেনাবাহিনীর উজিরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, রাতে একটি টহল দল উজিরপুর এলাকার এম.এ. জলিল সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় ব্রিজের ওপর ১২ জন যুবককে পাওয়া যায়। পরে তাদের জেরা করে নিশ্চিত হওয়া যায় তারা সবাই মদ্যপান অবস্থায় আছে। এ সময় তাদের কাছ থেকে চারটি লাইসেন্স বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনী ১২ যুবককে আমাদের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আমারা তাদের আদালতে পাঠিয়েছি।

ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence