বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
নুর আলম ওরপে নুরু টেইলার

নুর আলম ওরপে নুরু টেইলার © সংগৃহীত

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে নুর আলম ওরপে নুরু টেইলার (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নুরু চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পেশায় দর্জি ছিলেন।

নিহতের ছেলে আরিফ হোসেন বলেন, আমার বাবা বাড়িতে ছিলেন। বাবার মোবাইলফোনে কেউ একজন কল দিয়ে জানিয়েছে তাকে মারতে আসছে। এতে তিনি ঘর থেকে পালানোর জন্য বের হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ১০-১২ জন লোক লাঠিসোঁটা নিয়ে বাড়িতে বাবাকে মারতে আসেন। পরে তারা ধাওয়া করে আমার বাবাকে  এলোপাতাড়ি পেটায়৷ এরমধ্যে বাড়ির পুকুরে একবার ফেলে দেয়। সেখান থেকে উঠিয়ে আবার পিটিয়েছে। আহত অবস্থায় বাবাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফ হোসেন আরও বলেন, হামলাকারীদের মধ্যে খোকন বিএনপি করেন। তার নেতৃত্বেই বাবাকে মারা হয়েছে। আমার বাবা আওয়ামী লীগ করলেও কারও ক্ষতি করেননি। কারও সঙ্গে কোনো শত্রুতাও নেই তার। রাজনৈতিক কারণেই আমার বাবাকে মারা হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, মৃত অবস্থায় নুরু নামে লোকটিকে হাসপাতালে আনা হয়েছে। তার মরদেহ মর্গে আছে। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশ পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডোপ টেস্টে ‘পজিটিভ’ পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9