ঢাকার ৬ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মানিককে

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
ঢাকার ৬ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মানিককে

ঢাকার ৬ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মানিককে © সংগৃহীত

রাজধানীতে পৃথক ছয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে। বুধবার (১৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী আদালত এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আজ সকাল ৮টার পর তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে আদালত এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলা রয়েছে।

শামসুদ্দিন চৌধুরী মানিককে গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক আলমগীর হোসাইন মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল (১৭ সেপ্টেম্বর) সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬