ছাত্র-জনতার আন্দোলনে ঢামেকেই মৃত্যু হয়েছে ১৭২ জনের

৩০ আগস্ট ২০২৪, ০১:৫৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই মৃত্যু হয়েছে ১৭২ জনের। এরমধ্য ৮৪ জন হাসপাতালে এবং ৮৮ জনকে মৃত অবস্থায় ঢামেকে নিয়ে আসা হয়েছিল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, বেশির ভাগের মৃত্যু হয়েছে গুলিতে। হেডশট ও বুকে গুলি ছিল বেশি। নিহতদের মধ্যে মাত্র ৮৫ শতাংশের ময়নাতদন্ত করা হয়েছে। ১৫ থেকে ২২শে আগস্টের মধ্যে মৃত্যু হওয়া ব্যক্তিদের ময়নাতদন্ত করা হয়েছে। তবে দ্বিতীয় ধাপে মৃত অবস্থায় আসা কিছু মরদেহের ময়নাতদন্ত হয়নি।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের ভাষ্য, কিছু পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করতে দেননি। যারা গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন, তাদের সব তথ্য আছে। ডেথ সার্টিফিকেটও দেয়া হয়েছে। তবে মৃত অবস্থায় আসা ব্যক্তিদের সঠিক তথ্য না থাকায় সার্টিফিকেট দেওয়া সম্ভব হয়নি। 

আরো পড়ুন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে শিক্ষক-সরকারি কর্মকর্তাদের হয়রানি

তিনি বলেন, আন্দোলনে আহত হয়ে ২ হাজার ৬১৩ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৮২৯ জন ভর্তি ছিলেন। অনেক রোগী হাসপাতালে আনতে আনতেই মারা গেছেন। বর্তমানে প্রায় ১০০ জন চিকিৎসাধীন আছেন। আন্দোলনের সমন্বয়কদের সমন্বয়ে এবং স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনায় আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে। আহতদের মধ্যে বিজিবি হাসপাতালে ১৯ এবং সিএমএইচে ২৬ জনকে পাঠানো হয়েছে।

দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
close